Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ধরা পড়ছে ছি ন তা ই কারী, তবুও কাটছে না আ ত ঙ্ক

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১২:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট ধরা পড়ছে ছি ন তা ই কারী, তবুও কাটছে না আ ত ঙ্ক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরজুড়ে চলছে পুলিশের ছিনতাইবিরোধী অভিযান। প্রতিদিনই ধরা পড়ছে ছিনতাইকারী। এরপরও আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা ধরা না পড়ায় নগরবাসীর মন থেকে ছিনতাই আতঙ্ক কাটছে না। নগরীর হাউজিং এস্টেট ও সাগরদিঘীরপাড়ের দুটি ঘটনায় জড়িত ৮ জন ছিনতাইকারীর মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র একজন। বাকি ৭ জন এখনও অধরা।

Manual5 Ad Code

তবে পুলিশ বলছে, আলোচিত ছিনতাইয়ের ঘটনাগুলোর সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। সবাই ধরা পড়বে। এছাড়া নগরবাসীর ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নগরীর হাউজিং এস্টেটে সিএনজি অটোরিকশার গতিরোধ করে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয় ৬ ছিনতাইকারী। ছিনতাইয়ের এ ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে নগরজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ফুটেজ দেখে সকল ছিনতাইকারীকে সনাক্ত করা হয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র একজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। হাউজিং এস্টেটে ছিনতাইর ঘটনার রেশ কাটতে না কাটতে গত ৫ মার্চ দিনদুপুরে নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে এক তরুণীকে গতিরোধ করে সাথে থাকা ব্যাগ ও পরণের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তরুণী ব্যাগ ও স্বর্ণালংকার দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে কয়েকবার আঘাত করা হয়। পুলিশের দাবি, ছিনতাইয়ের চেষ্টা হলেও ওই তরুণীর কাছ থেকে কিছু নিয়ে যেতে পারেনি ছিনতাইকারীরা।

Manual8 Ad Code

আলোচিত এ দুই ঘটনা ছাড়াও সিলেট নগরীতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ফেসবুকে ছিনতাইয়ের ঘটনা ভাইরাল না হলে সেগুলো থেকে যাচ্ছে আড়ালে। হঠাৎ করে নগরীতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিঘ্ন হয়ে পড়েছেন নগরবাসী।

এদিকে, সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে বেড়েছে পুলিশের তল্লাশি। গভীর রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম সড়কগুলোতে পুলিশ মোটরসাইকেল ও গাড়ি তল্লাশি করছে। বিশেষ অভিযানে মাঝে মধ্যে ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যরা ধরা পড়ছে। কিন্তু এরপরও থামছে না অপরাধ কর্মকান্ড।

Manual5 Ad Code

এ প্রসঙ্গে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, হাউজিং এস্টেট ও সাগরদিঘীরপাড়ের ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এরা পেশাদার অপরাধী। এদের বিরুদ্ধে আগেও চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। শিগগির সকল ছিনতাইকারী ধরা পড়বে।

Manual6 Ad Code

ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছরই ঈদকে সামনে রেখে চুরি-ছিনতাই বাড়ে। তুলনামূলকভাবে এবার এরকম অপরাধকর্মকান্ড কম হচ্ছে। নগরবাসীর নিরাপত্তায় নগরীতে পুলিশের ৬০টি মোবাইল টিম ও ৬টি স্ট্রাইকিং টিম কাজ করছে। ১২টি অস্থায়ী ও ৩টি স্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছে। বিপণীবিতানগুলোতে পোশাকধারীদের পাশাপাশি সাদাপোষাকে পুলিশ দায়িত্ব পালন করছে। সিনিয়র অফিসাররা ২৪ ঘন্টা তদারকি করছেন। এক-দুই মাসের মধ্যে সিলেটে ছিনতাইকারী ও কিশোরগ্যাং থাকবে না।

শেয়ার করুন