Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগর থেকে ৭০ জন আটক, ১০২টি যানবাহন জব্দ

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগর থেকে ৭০ জন আটক, ১০২টি যানবাহন জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরে গত ৩২ ঘন্টায় নিয়মিত ও বিশেষ অভিযানে ৭০ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। অভিযানে ভারতীয় মালামাল, মাদকদ্রব্য উদ্ধার এবং যানবাহনের বিরুদ্ধে মামলা ও গাড়ি জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আটক ৭০ জনের মধ্যে বুধবার (০৮ এপ্রিল) ২০ জনকে আটক হয়। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৩ জন হকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে গত মঙ্গলবার (০৭ এপ্রিল) বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) এবং ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ডিবির অভিযান থেকে ১১ বস্তায় ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৮১টি মামলা প্রদান করে ১০২টি যানবাহন জব্দ করেছে।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

শেয়ার করুন