Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতেও ঈদ উদযাপিত হচ্ছে

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ০২:২৩ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ০২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতেও ঈদ উদযাপিত হচ্ছে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহ বাংলাদেশ-এর আয়োজনে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

Manual1 Ad Code

পান্থপথে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, হিজরি তারিখ এবং সহীহ হাদিসের নির্দেশনা অনুসরণ করেই তারা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন। এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই রোজা রাখা শুরু করেছিলেন তারা।

Manual5 Ad Code

মুসলিম উম্মাহ বাংলাদেশ জানিয়েছে, পান্থপথ ছাড়াও রাজধানীর খিলগাঁও, উত্তরা ও মিরপুরে তাদের সংগঠনের সদস্যরা ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সামারাই কনভেনশন হলে ঈদের নামাজের আয়োজন করা হয়। নারী ও পুরুষদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা করা হয়। নামাজে শিশুরা অংশ নেয়। ঈদের নামাজ শেষে তারা কোলাকুলি করেন, ভাব বিনিময় করেন। শিশুরা হাসি-খেলা-আনন্দে মেতে উঠে।এসময় দেশের সকল মানুষ যাতে দুই দিনের ব্যবধান বাদ দিয়ে একই দিনে ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন