Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মাস পর যেখান থেকে উদ্ধার হল বিয়ানীবাজারের নিখোঁজ তরুণ

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
১৫ মাস পর যেখান থেকে উদ্ধার হল বিয়ানীবাজারের নিখোঁজ তরুণ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের পল্লী থেকে নিখোঁজ হওয়া এক তরুণকে ১৫ মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার তাকে খুলনার খালিশপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

সোহান আহমদ (১৯) নামের ওই তরুণ উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মৃত শাহীন আহমদের ছেলে।

Manual3 Ad Code

পিতার মৃত্যুর পর অজ্ঞাত কারণে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে তার নিখোঁজ রহস্য জানা যায়নি। খুলনায় সে কী করতো কিংবা কার আশ্রয়ে ছিল, তাও জানা যায়নি।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক বলেন, নিখোঁজের পর থানায় সাধারণ ডায়রী করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মিলেনি। এ ঘটনায় সম্প্রতি ফের সাধারণ ডায়রী করা হয়। নতুন করে তদন্ত শুরুর পর খুলনার খালিশপুর থানা এলাকায় তার সন্ধান পাওয়া যায়। পরে সেখানকার পুলিশের সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

শেয়ার করুন