Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিশ্বকাপ, আসছে আইসিসির প্রতিনিধি দল

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিশ্বকাপ, আসছে আইসিসির প্রতিনিধি দল

Manual1 Ad Code

স্পোটস ডেস্ক:
বাংলাদেশের মাটিতে বসছে বিশ্বকাপের নতুন একটি আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের অক্টোবরে হবে মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। এই বড় আয়োজনের ভেন্যুর তালিকায় আছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলো পরিদর্শনে এসেছে আইসিসির প্রতিনিধি দল। পাঁচ সদস্যের দলটি আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবে।

Manual5 Ad Code

আইসিসির প্রতিনিধি দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

Manual2 Ad Code

বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, যেকোনো বড় টুর্নামেন্টের আগেই আইসিসি এমন একটা প্রতিনিধিদল পাঠায়। মিরপুর দেখে মঙ্গলবার তারা সিলেটে যাবে।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী, আমাদের প্রস্তুতি নিয়ে আইসিসি সন্তুষ্ট হবে।’

Manual8 Ad Code

বাংলাদেশ দীর্ঘ ১০ বছর পর আবারও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ২০২২ সালে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের লিগ পর্বের খেলাগুলো সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল ঢাকায় হওয়ার কথা।

Manual6 Ad Code

১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অপর দল দুটি বাছাইপর্ব পেরিয়ে আসবে।

আগামী ২৫ এপ্রিল আরব আমিরাতে শুরু হচ্ছে এই বাছাইপর্ব। যেখানে গ্রুপ ‘এ’–তে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ‘বি’তে আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও ভানুয়াতু।

শেয়ার করুন