Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ কানাডার, ধীর গতিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

admin

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ কানাডার, ধীর গতিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
২০ দলের অংশগ্রহণে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপও বলা যায় এবারের আসরকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বৈশ্বিক আসর। ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতে এই প্রয়াস ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কিরটনের হাফসেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে কানাডা।

Manual4 Ad Code

রোববার (২ জুন) নিউইয়র্কের ডালাসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।

Manual5 Ad Code

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কানাডাতে দুর্দান্ত শুরু এনে দেন অ্যারন জোন্স ও নাভনিত ধালিওয়াল। এ দুজন প্রথম ৩২ বলেই স্কোরবোর্ডে জমা করেন ৪৩ রান। জোন্স ১৬ বলে ২৩ রান করে হারমিতের শিকার হলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে নেমে পারগাত সিং বেশিক্ষণ ক্রিকেট থাকতে পারেননি। দলীয় ৬৬ রানে ৫ রান করে রান আউটের ফাঁদে কাটা পড়েন তিনি।

তৃতীয় উইকেটে ধালিওয়াল ও নিকোলাস কিরটন ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১২৮ রানে ধালিওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন কোরি অ্যান্ডারসন। অবশ্য তার আগে ধালিওয়াল ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৬১ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। এটি ৯ম আসরের প্রথম অর্ধশতক। চতুর্থ উইকেটে কিরটন উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভাকে সঙ্গে নিয়ে ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৫১ রান করে আলী খানের শিকারে পরিণত হন। তার ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা ও ৩ চারে।

Manual1 Ad Code

শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভা ও দিলপ্রীত বাজওয়া যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর তাণ্ডব চালান। মোভা ১৬ বলে ২ চার ও সমান ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন। বাজওয়া ৫ বলে ১ ছক্কা ও সমান চারে ১১ রান করেন। এতে করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কানাডা।

এ পযর্ন্ত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

শেয়ার করুন