Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবের ১ম মৃত্যুবার্ষিকী পালন

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০৩:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ০৩:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবের ১ম মৃত্যুবার্ষিকী পালন

Manual7 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা:
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ১ম মৃত্যুবার্ষকী পালন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। শনিবার বাদ জোহর পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে সংগঠনের উদ্যোগে বের হওয়া এক র‌্যালী প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

Manual7 Ad Code

এ সময় প্রতিবাদ সভা করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও শিক্ষাবিদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, এম এ ওমর, আমিনুল হক দিলু, মিছবাহ উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা ‌‌‌‌‌‌দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবী করেন। একইসাথে জুলাই আন্দোলনে নিহত অন্যান্য সাংবাদিক ও ফ্যাসিস্ট সরকারের সময়ে সকল সাংবাদিক হত্যার দৃষ্টান্তমুলক বিচার চান।

Manual8 Ad Code

গত বছরের ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রহীমের ছেলে।

Manual4 Ad Code

 

 

শেয়ার করুন