Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ভারতীয় জিরা জব্দ

admin

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ভারতীয় জিরা জব্দ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতারসহ ২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ীসহ আরো ২ চোরকারবারীকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী কুড়ারবাজার ইউনিয়নের খসিরবন্দ হাতিটিলা এলাকার সফর উদ্দিনের ছেলে রাসেল মিয়া। এসআই(নিরস্ত্র)/হোসাইন মিয়া, এএসআই(নিরস্ত্র)/মুহাম্মদ মুজাম্মেল হক, এএসআই/মোহাম্মদ রিপন মিয়া, এএসআই(নিরস্ত্র)/আবুল হাসনাত সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।

Manual7 Ad Code

এদিকে পৃথক অভিযানে ২০ বস্তা ভারতীয় জিরা ও পিকআপ গাড়ীসহ আরো দুই চোরাকারবারী শাহপরান থানার তিলেপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রহিম (২৮) ও খাদিমনগর এলাকার পুরাণবাড়ির ছালেক মিয়ার ছেলে কবির আহমদ (১৯)-কে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদেরকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন