Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও শিশুর আ*ত্ম*হ*ত্যা, সিলেটের কদমতলী থেকে গ্রে*প্তা*র কুতুব

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
মা ও শিশুর আ*ত্ম*হ*ত্যা, সিলেটের কদমতলী থেকে গ্রে*প্তা*র কুতুব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দানের অভিযোগে একজনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তার নাম কুতুব উদ্দিন (৩১)।

Manual7 Ad Code

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম বিভাগ। তারা জানায়, রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুতুব উদ্দিন মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর বড়ডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

Manual7 Ad Code

 

তিনি জুড়ী থানায় দায়েরকৃত তার স্ত্রী ও ৪ বছরের শিশুসন্তানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার (নং ১০/ ২৯/১২/২৫) আসামী।

Manual8 Ad Code

কুতুব উদ্দিনকে জুড়ী থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন