Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

Manual6 Ad Code

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন