Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ চান সেই মাহদী

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ চান সেই মাহদী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিসে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

মাহদী হাসান জানান, বিবিসি বাংলা কর্তৃক তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং তার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।মাহদী হাসানের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন