Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের হাউজিং এস্টেটে ছি ন তা ই : আ ত্ম গো প নে থাকা রশিদ পাকড়াও

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের হাউজিং এস্টেটে ছি ন তা ই : আ ত্ম গো প নে থাকা রশিদ পাকড়াও

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ মার্চ) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট  থানা পুলিশের সহযোগীতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রশিদ আলীকে ইতোমধ্যে নিয়ে আসা হয়েছে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত রশিদ আহমদ ওরফে রশিদ আলী কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তাকে নিয়ে মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস বিফ্রিং করা হতে পারে। পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত রশিদ আলী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যেকয়েকজন ছিনতাইকারী ছিলো তাদের মধ্যে রশিদ আলী  সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিতে যাকে দেখা সিসি ক্যামেরার ফুটেজে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশ্যে দিনদুপুরে হাইজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেল যোগে ৬জন ছিনতাইকারী  যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ব্যাগ থেকে ইয়াসমিন আক্তারের টাকা নিলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে রেখে যায়।

Manual3 Ad Code

সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্বে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়।

Manual8 Ad Code

এসময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ইয়াসমিন আক্তার সাধারণ ডায়রি করেন।

ডায়েরি সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াছমিন আক্তার অফিস থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। ৬ জন ছিনতাইকারী সিএনজি অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। যাতে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো ছিলো। ছিনতাইকারীরা টাকা ও স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়।

শেয়ার করুন