Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হিরো আলম

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
ধর্ষণ মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হিরো আলম

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

Manual6 Ad Code

কারামুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিরো আলম তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। গত বুধবারই আমি জামিন পেয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আরও এক সপ্তাহ কারাগারে আটক রাখা হয়।

হিরো আলম দাবি করেন, বগুড়ার আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

Manual3 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করেন হিরো আলম। এ ঘটনায় গত বছরের ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়। তদন্তকারী সংস্থা প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে হিরো আলম বলেন, ২০১৯ সালের তুলনায় বর্তমানে কারাগারের পরিবেশ ও কর্মকর্তাদের আচরণ অনেক ভালো। বিশেষ করে জেলের কর্মকর্তার ব্যবহারের প্রশংসা করেন তিনি। তবে কারাগারের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদিন ডাল ও সবজির পরিবর্তে খাবারে কিছু বৈচিত্র্য আনা প্রয়োজন।এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় হবেই এবং এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

শেয়ার করুন