Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সুরমা বাইপাস থেকে গ্রে*প্তা*র- ৪

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সুরমা বাইপাস থেকে গ্রে*প্তা*র- ৪

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের সুরমা বাইপাস থেকে ৪ যুবককে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

Manual5 Ad Code

বুধবার (১১ মার্চ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা বাইপাসের সুচারু ড্রাই ক্লিনার্স নামক দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে যাত্রীবাহি বাসের (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪) ভিতর তল্লাশী চালিয়ে ১০২ বোতল বিদেশি মদসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা শাক্তা এলাকার ইসমাইল হোসেন ও রাশেদা বেগমের ছেলে মো. রাশেদ (২১), মো. আলমগীর মিয়া ও  নার্গিস বেগমের ছেলে আবুল কালাম (২৬) এবং মো. পাভেল মিয়া (৩১), মৃত ফেনী মোহন মন্ডল ও মৃত কালীদাসীর ছেলে তপন মন্ডল।

Manual7 Ad Code

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

শেয়ার করুন