Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ফার্মেসিকে মোটা অঙ্কের জ*রি*মা*না

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিটি ফার্মেসিকে মোটা অঙ্কের জ*রি*মা*না

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

শিশু রোগীকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে ভুল ওষুধ বিক্রির দায়ে সুনামগঞ্জ শহরের ‘সিটি ফার্মেসি’ কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual5 Ad Code

 

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমাcনা আদায় করা হয়।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী তার শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে।

 

ওই ভুল ওষুধ সেবন করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীর পিতা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।

 

এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

 

আইন অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ টাকা (অর্থাৎ ২০ হাজার টাকা) তাৎক্ষণিক অভিযোগকারীকে বুঝিয়ে দেওয়া দেয়া হয়।

 

এছাড়াও এসময় বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন