Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Manual4 Ad Code

হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Manual7 Ad Code

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

শেয়ার করুন