Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মুখ বাঁধা, জ*বা*ই করা কিশোরের মরদেহ উদ্ধার!

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১২:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১২:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে মুখ বাঁধা, জ*বা*ই করা কিশোরের মরদেহ উদ্ধার!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড গ্রামে এক পোল্ট্রিফার্মে মুখ বাঁধা অবস্থায় জবাই করা কিশোরের মরদেহ পাওয়া গেছে।

 

Manual1 Ad Code

নিহত কিশোর ফতেপুর ৩য় খন্ড গ্রামের  আনোয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (১৭) পেশায় একজন কাঠমিস্ত্রী।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১২মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মের মালিক মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাক আহমদ রাত ১০ টার দিকে মেহমান বাড়ী থেকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে অবগত করেন যে তাদের মালিকানাধীন পোল্ট্রি ফার্মে মুখবাধা অবস্থায় একজনের জবাই করা মরদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হওয়া আগেই উৎসুক জনতা মরদেহের মুখ খোলে সুমনের পরিচয় সনাক্ত করে।

Manual6 Ad Code

 

চেয়ারম্যান জানান খুন হওয়া সুমন অত্যন্ত সরল সহজ ও পেশায় একজন কাঠমিস্ত্রী।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মে এক কিশোর হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমরা থানা থেকে রওয়ানা হয়েছি।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড গ্রামে পোল্ট্রিফার্মে একজন কিশোরের মুখ বাঁধা অবস্থায় জবাই করা মরদেহের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানাকে অবগত করা হয়েছে।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন।

শেয়ার করুন