Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার: 

Manual1 Ad Code

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা দলীয় এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান।

Manual8 Ad Code

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে।

Manual6 Ad Code

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Manual3 Ad Code

শেয়ার করুন