Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জামায়াত আমির সিলেটের শফিকের ফেসবুক ব্যয় যত

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনে জামায়াত আমির সিলেটের শফিকের ফেসবুক ব্যয় যত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।

Manual2 Ad Code

এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা, ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে জামায়াত আমিরের।ঢাকা-১৫ আসনের ভোট করে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসেবে তার ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচনী ব্যয় বিবরণী অনুযায়ী ব্যয়সীমার মধ্যেই ভোটের প্রচার-প্রচারণাসহ আনুষঙ্গিক কাজ সেরেছেন জামায়াত আমির।

Manual8 Ad Code

শেয়ার করুন