Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হয়রানিমূলক মা ম লা বন্ধ করতে হবে : হুমায়ুন কবির

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৮:২২ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০৮:২২ অপরাহ্ণ

ফলো করুন-
হয়রানিমূলক মা ম লা বন্ধ করতে হবে : হুমায়ুন কবির

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

হুমায়ুন কবির বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপোশ করা হবে না। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual1 Ad Code

শেয়ার করুন