Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবি পূরণ করবে সরকার: হুমায়ুন কবির

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
হাদি হত্যার বিচারের দাবি পূরণ করবে সরকার: হুমায়ুন কবির

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

হাদি হত্যার বিচারে এ সরকার অবশ্যই অগ্রধিকার দেবে, এবং হাদি হত্যা নৃশংস একটা হত্যাকান্ড উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘এ বিচার বাংলাদেশের জনগনের দাবি এবং আমরা এ দাবি অবশ্যই পূরণ করব।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৪ টার দিকে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তুর্কির সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন,’টার্কির(তুর্কির) সাথে বিভিন্ন সেক্টরে কো-আপারেশন আছে। কজ অল সিরিয়াস আমরা টার্কির সাথে বাই লেটারাল সর্ম্পক করতে কম্প্রেসিভ। তিনি বলেন, ‘টার্কির সাথে ঐতিহাসিক সম্পর্ক আমাদের, ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়েছিলো। ইনশাআল্লাহ- এটাকে আমরা আরো জোরদার করব।

Manual7 Ad Code

এসময় এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে উল্লেখ করেন, বলা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক। তা স্বত্ত্বেও সম্প্রতি শরীফ ওসমানী হাদি হত্যাকান্ডের প্রধান দুই আসামী ভারতে আটক হওয়ার ৭ দিন পেরিয়ে গেলেও কূটনৈতিক তৎপরতায় এখন পর্যন্ত সরকারের কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এটাকে সরকারের ব্যার্থ মনে করবে কি না জনগন এমন প্রশ্নে হুমায়ূন কবির বলেন, ‘কথাবার্তা হচ্ছে, এ ব্যাপারে আমরা আরো তথ্য জানতে চাচ্ছি। এদেরকে আনার ব্যাপারে কথা বলছি। ‘

এ ব্যাপারে ভারত থেকে অনুষ্টানিক ভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি আমরা তারা (হাদীর হত্যা মামলার আসামী) গ্রেপ্তার হয়েছে এবং আমরা কথা বলছি। হাদি হত্যার বিচার এ সরকার অবশ্যই অগ্রধিকার দেবে, এবং হাদী হত্যা নৃশংস একটা হত্যাকান্ড। এ বিচার বাংলাদেশের জনগনের দাবি এবং আমরা এ দাবি অবশ্যই পূরন করব। যে যেখানে আছে আমরা অবশ্যই চেষ্টা করব আনার, কেউ যদি দেশের ভিতরেও থাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব।’

এসময় মধ্যপ্রাচ্যে যুদ্ধে পরিস্থিতিতে তেল সংকটে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আপনারা(সাংবাদিকরা) জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনগ্রেজুলেশন লেটার দিয়েয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হবার পরেই। এবং তিনি অঙ্গিকার ব্যাক্ত করেছেন যে হি ওয়ান্ট টু ওয়ার্ক ক্লোজলি উইদ দ্যা গ্রাফ অব বাংলাদেশ লিড বাই তারেক রহমান। দেন আমাদের বাই লেটারাল সম্পর্কটাও আরো জোরদার হবে।

Manual5 Ad Code

বাংলাদেশ-যুক্তরাষ্ট সর্ম্পকের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘সো ইনশাআল্লাহ-সর্বক্ষেত্রে ইন এ স্টেটিজিক ফেইম ওয়ার্ক সহ সর্বক্ষেত্রে আমরা একটা ভালো ও তাজা সম্পর্ক গড়ে তুলব। এনার্জির ক্ষেত্রে ডাইভার্সি বাই (পলিসি) করে রাখতে হবে। যেখানে আমাদের দেশের স্বার্থে আমরা কিনতে পারব সেটা তেল হোক, ডিজেল হোক, যাই হোক সঠিক মূল্যে চাহিদার যোগানে মানুষের জন্য যা যা করা দরকার, আমাদের সরকার করবে।

ইত্যিমধ্যে ভারত থেকে ডিজেল আমদানী হচ্ছে উল্লেখ করে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘ভারতের সাথে বেশ কিছু দিন সম্পর্কের শীতলতা ছিলো সেটিকে উষ্ণ করতে এ সরকার কি পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করবে?’ এ প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘ভারতে সাথে আমাদের জনগনের সম্পর্ক যেভাবে সেভাবে ভারত আমাদের জনগন এবং ইন্ড্রাট্রির প্রতি আগ্রহ দেখাতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর ভারতের সম্পর্ক ছিলো শেখ হাসিনার সাথে। বাংলাদেশের মানুষের সাথে ছিলো না। সো এটা সাসটেইন্সেবল সম্পর্ক ছিলো না। সাসটেইন্সেবল সম্পর্ক করতে হলে এটা পিপলটু পিপল করতে হবে এবং এটাই আমরা করতে যাচ্ছি।’

ভারতে জনগনের সাথে বাংলাদেশের জনগনের সম্পর্ক উন্নয়নে চ্যালেজিং উল্লেখ করে তিনি বলেন, ভারতের আশ্রয়ে থাকা সন্ত্রাসী হাসিনা যদি সেখান থেকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি না করে আর সে ব্যাপারে ভারত যদি নিশ্চিত করতে পারে, তবে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো বাধাঁ নাই।

Manual8 Ad Code

তেল কেনার পর ভারত থেকে আরো কোন পন্য কেনার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হূমায়ূন কবির বলেন, এই প্রশ্নগুলো ভারত কেন্দ্রিক না করে আমাদের তো অনান্য আরো দেশের সাথে সম্পর্ক আছে এগুলো নিয়ে বলেন।’

Manual8 Ad Code

এসময় তিনি বিএনপির পররাষ্ট্র নীতির ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান, বিএনপি রিজওনাল কো-অপারেশনের উপর জোর দিবে। সার্ক ফ্রেইমওয়ার্কের মাধ্যমে আমাদের রিজওনাল ফরেন পলিসি প্রটেক্ট করবো প্রধান্যভাবে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন