Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটিতে যোগ্যতা শিথিল নয়, তিন ধাপে যাচাই: শিক্ষামন্ত্রী

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ১২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ম্যানেজিং কমিটিতে যোগ্যতা শিথিল নয়, তিন ধাপে যাচাই: শিক্ষামন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে—এমন প্রচার সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই নেই; বরং প্রার্থীদের যোগ্যতা একাধিক ধাপে যাচাই করা হবে।শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই আসে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, সেটি যাচাই করা হবে। প্রথমে যাচাই-বাছাই করবেন ইউএনও, এরপর করবেন জেলা প্রশাসক (ডিসি) অথবা বিভাগীয় কমিশনার। পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড যাচাই করে দেখবে, উপযুক্ত ব্যক্তি কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন কি না।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, কেউ যদি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে আসতে চান, তাহলে তাকে তিনটি ধাপ পার হয়ে আসতে হবে। তবে সমাজে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের বিষয়ে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া এবং ফুলের মালা বা তোড়া প্রদান শতভাগ নিষিদ্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নতুন আইন কার্যকর করা সম্ভব না হলেও ভবিষ্যতে সরকারি পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

শেয়ার করুন