Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

Ad

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

 

ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া মো. ঈশান অভিযোগ করে বলেন, ‘শহীদ মিনারের ওপর পূর্ব শত্রুতার জের ধরে ৩-৪ যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার মাথায় গুলি লাগে এবং পেটের ডান পাশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’তিনি আরও বলেন, ‘নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

Manual3 Ad Code

 

সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়েছে।’

শেয়ার করুন