Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক জেলের। নিহত ওই জেলের নাম রাম চন্দ্র তালুকদার (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে।

Manual6 Ad Code

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত রাম চন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন ।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাম চন্দ্র তালুকদারসহ সুনামগঞ্জের কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। রোববার সন্ধ্যার পর রাম চন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শফিকুল ইসলাম খান জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়া এ জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন