স্টাফ রিপোর্টার:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানÍ এই বহিষ্কারাদেশ সিদ্ধান্ত দেন বলে সত্যতা নিশ্চিত করেন সেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ওসমান গনি।
জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মহানগর সেচ্ছা-সেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য গোলাম রব্বানি-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্র্মের দায়-দায়িত্ব দল দিবেনা। একই সাথে দলের কোন নেতাকর্মীকে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া প্রদান করা হয়।