Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ঈদ জামাতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, সুপেয় পানি ও চিকিৎসা সেবা

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১১:০৬ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ঈদ জামাতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, সুপেয় পানি ও চিকিৎসা সেবা

Manual4 Ad Code

 স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান ঈদ জামাতের প্রস্তুতি পর্যবেক্ষণে শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি ঈদগাহ ময়দান পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থা ঘুরে দেখেন।

Manual3 Ad Code

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, শাহী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী স্থান, যার ইতিহাস ১৭ শতক পর্যন্ত বিস্তৃত। এই ঈদগাহে উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে এসেছেন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

আগামীকালের ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও মুসল্লিদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন।

মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদগাহ প্রাঙ্গণে অন্তত তিনটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।

Manual8 Ad Code

সুসৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ঈদগাহ মাঠের সংস্কার, রংকরণসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিলেটবাসী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাতে অংশ নেবেন।

Manual1 Ad Code

তিনি আরও জানান, ঈদ জামাতে সিলেটবাসীর সঙ্গে অংশ নেবেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঈদগাহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন