Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আ ট ক

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আ ট ক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেট সীমান্তে দুই তরুণীসহ মানবপাচারকারীচক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ গোয়ইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন নকশিপুঞ্জি মন্দিরঘাট এলাকা (সীমান্ত পিলার ১২৭১/৭ এস এর নিকটে) থেকে তাদেরকে আটক করা হয়।

আফছর (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই গ্রামের মো. জয়েন উদ্দিনের ছেলে। আফছরের সাথে আটক হওয়া দুই তরুণী হচ্ছেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কশিগাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে মোছা. মিনারা খাতুন (২১) ও মাদারীপুর জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামের মো. হাসানের মেয়ে মোছা. ইতি তাইনি (২১)।বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ওই দুই তরুণীকে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ তিনজনকে আটক করা হয়।

Manual6 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুই তরুণী জানিয়েছে, মানব পাচারকারীদের সহায়তায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

Manual7 Ad Code

শেয়ার করুন