Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে সিলেটের মার্কেটগুলোতে তালা, নেই চিরচেনা ব্যস্ততা

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ০৬:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ০৬:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদের ছুটিতে সিলেটের মার্কেটগুলোতে তালা, নেই চিরচেনা ব্যস্ততা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ। টানা ছুটিতে সিলেট ছেড়েছে নগরবাসী। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে সিলেট শহর।

ঈদকে কেন্দ্র করে টানা বেশ কিছুদিন সিলেটের মার্কেটগুলোতে ছিল উপচেপড়া ভিড়। দিন-রাত বেচাকেনায় ব্যস্ততার মধ্যে সময় পার করেছেন দোকান মালিক ও শ্রমিকেরা। চাঁদ রাতেও ছিল না এর ব্যতিক্রম। সারারাত বিক্রি শেষে সকালে নামাজ আদায় করেছেন ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ মার্কেট। নেই ক্রেতার দেখা।শনিবার (২১ মার্চ) সিলেট নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বারুতখানা, জেলরোড, নয়াসড়ক, নাইওরপুল, বন্দরবাজার, কোর্ডপয়েন্ট, হাসান মার্কেট, লালবাজার, মহাজনপট্টি, সুরমা মার্কেট, লামাবাজার, শেখঘাট ঘুরে বন্ধ থাকার চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, সবগুলো মার্কেটের প্রধান ফটকসহ সব গেট বন্ধ রাখা হয়েছে। প্রতিটি মার্কেটের সামনে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন