Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে লা*শ হল মিম

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে লা*শ হল মিম

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

নবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিম আক্তার (৮) নামে এক শিশু।

শনিবার সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কে ছালামতপুরস্থ পেট্রোল পাম্পের সংলগ্ন স্থানে মাইক্রোবাস (কার) গাড়ীর ধাক্কায় এ ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাওঁ গ্রামের রিপন মিয়ার মেয়ে।

Manual4 Ad Code

মৃতদেহ ও ঘাতক মাইক্রোবাস (কার) গাড়ী উদ্ধার করে থানায় নিয়ে আসে নবীগঞ্জ থানা পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সকালে শিশু মিম আক্তার মায়ের সাথে নানা বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকালে টমটম গাড়ী যোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আসার পথে পেট্রোল পাম্পের সংলগ্ন স্থানে রাস্তা পারাপার করার সময় হঠাৎ দ্রুদগামী একটি বেপরোয়া মাইক্রোবাস (কার) নং চট্র-মেট্রো-গ ১১-৫৪২৫ মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থল তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও ঘাতক মাইক্রোবাস (কার) আটক করে থানায় নিয়ে আসেন।

Manual3 Ad Code

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন