Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামের এক যুবক মারা গেছেন।শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১ টার সময় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশ্বের সড়কের উপর আহতের রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরেরদিন শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

Manual2 Ad Code

নিহত মিজান সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিজান স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঈদ শপিং থেকে ফেরার পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল এলাকায় মুখোশধারী দুষ্কৃতীরা তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে ওই স্থানেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual4 Ad Code

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ববিরোধের জের হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন