Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর লা*শ উদ্ধার

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর লা*শ উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানাপুলিশ লাশটি উদ্ধার করে।

 

Manual8 Ad Code

ওই ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি লামাবাজারের তন্বী কিচেন নামক একটি হোটেলের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কসবা গ্রামে।

জানা যায়, সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

 

Manual2 Ad Code

শেয়ার করুন