Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ওএসএম’র চাল পা*চা*র, ছাত্রদল নেতা কা রা গা রে

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ওএসএম’র চাল পা*চা*র, ছাত্রদল নেতা কা রা গা রে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)’র চাল পাচারের অভিযোগে আটক হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক। জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন। সে করাব গ্রামের মৃত কছির মিয়া ছেলে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জানা যায়- রতন ডিলার নিযুক্ত হওয়ার পর থেকেই সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নয়-ছয় করে আসছিলেন। গেল কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় নানা আলোচনার সমালোচনার সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতে নাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচার হওয়া চাল উদ্ধার করে সেনাবাহিনী। পরে রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, ‘১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়। আমরা তার লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দেব’।

শেয়ার করুন