Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রেমের সম্পর্কে কিশোরী অ প হ র ণ, যুবক পাকড়াও

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৮:২৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ০৮:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রেমের সম্পর্কে কিশোরী অ প হ র ণ, যুবক পাকড়াও

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের প্রেমের সম্পর্ক করে এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে। সেই সাথে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত  কামাল হোসেন কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

Manual1 Ad Code

সোমবার (৩০ মার্চ) র‌্যাব-৯ ও র‌্যাব ১৪ এর একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার রাতে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, অপহৃত ভিকটিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। অপহরক কামাল হোসেন বিবাহিত এবং তার একটি ছেলে সন্তান রয়েছে। সে বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়ির আশপাশে বেড়াতে এসে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি ভিকটিমের পরিবারের লোকজন জানতে পেরে কামাল হোসেনের পরিবারকে জানায় এবং এলাকার সালিশ হয়। সালিশ বিচারে কিশোরীর সাথে কোন সম্পর্ক রাখবে না মর্মে জানায়। গত ১৬ মার্চ রাতে কামাল হোসেন ভিকটিমকে ফুঁসলিয়ে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে অন্যান্য বিবাদীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমের দাদু বিষয়টি স্থানীয় লোকমুখে জানতে পারেন। এ ঘটনায় ভিকটিমের দাদু বাদী হয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

শেয়ার করুন