Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদে আবেদনপত্র আহ্বান

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদে আবেদনপত্র আহ্বান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট বিভাগের সাংবাদিকদের সর্ববৃহত সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। এ লক্ষ্যে সদস্য হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও সদস্য হতে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual5 Ad Code

ক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে আগ্রহীরা নগরীর বারুতখানাস্থ ক্লাব কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলি আবেদনপত্র সংগ্রহের সময় ক্লাবের নোটিশ বোর্ড থেকে জানা যাবে। আগ্রহীরা প্রয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদকের (মোবাইল নং : ০১৭১৮৩৫০৯০০) সাথে যোগাযোগ করতে পারবেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

শেয়ার করুন