Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বজ্রপাতে প্রাণ গেল মাসরুরের: এলাকায় শোকের ছায়া

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে বজ্রপাতে প্রাণ গেল মাসরুরের: এলাকায় শোকের ছায়া

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুরে কালবৈশাখী ঝড়ের মৌসুমে এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় মো. আবদুল্লাহ আল মাসরুর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১লা এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নে এই দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামে এই ঘটনা ঘটে। মাসরুর নিজ বাড়ির পুকুর পাড়ে অবস্থান করছিল, এমন সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত মাসরুর পূর্ব গর্দ্দনা গ্রামের আলেম হাফেজ মাওলানা আবদুল খালিকের কনিষ্ঠ পুত্র। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Manual7 Ad Code

শেয়ার করুন