Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারের ভেতর ‘কালনাগিনী’

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ০৪:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারের ভেতর ‘কালনাগিনী’

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সোমবার (৬ মার্চ) রাত ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় বলে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান।

Manual1 Ad Code

হাসপাতাল আবাসিক কোয়ার্টারের শ্রাবণ পালের বাসায় পরিবারের সদস্যরা হঠাৎ একটি সাপ দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান।

পরে বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।

Manual2 Ad Code

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, “কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যেবক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, “কালনাগিণী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে দেখা যায়।

রেঞ্জ কর্মকর্তা বলেন, লোকালয়ে কোথাও কালনাগিনী সাপ বা অন্যান্য প্রানী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

শেয়ার করুন