Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি জানালেন সিলেটের এমপি মুফতি হাসান, সুপারিশ করলেন স্পিকার

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
দাবি জানালেন সিলেটের এমপি মুফতি হাসান, সুপারিশ করলেন স্পিকার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের বক্তব্যকে কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছিল।

সোমবার (৭ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।এদিন নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান তার নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে তুলে ধরেন।

এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি একাত্তরের স্মৃতিচারণ করে আটগ্রাম, চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি।

Manual2 Ad Code

বক্তব্যের গুরুত্ব বিবেচনায় স্পিকার সিলেট-৫ আসনের এমপিকে অতিরিক্ত তিন মিনিট সময় প্রদান করেন।

Manual6 Ad Code

মোহাম্মদ আবুল হাসান তার বক্তব্যে সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা উবাইদুল হক উজিরপুরী, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফি এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে শাপলা চত্বরের গণহত্যা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান।

Manual6 Ad Code

তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বলেন, সিলেটের জকিগঞ্জই হচ্ছে দেশের প্রথম মুক্তাঞ্চল। এই অঞ্চলই প্রথম পাক হানাদারমুক্ত হয়েছিল। কানাইঘাট ও জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার জোর দাবি জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয় এবং পরদিন ২২ নভেম্বর তাঁর ও মেজর হাফিজদের নেতৃত্বে কানাইঘাট শত্রুমুক্ত হয়।

এ ছাড়া তিনি দুই উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে চিহ্নিত করেন। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে জকিগঞ্জের শেওলা সড়ক ও কানাইঘাটের বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি দুই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের দাবি জানান।

এমপির মোট আট মিনিটের বক্তব্য শেষে স্পিকার সংসদে উপস্থিত সড়ক পরিবহনমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমিই সুপারিশ করছি। ধন্যবাদ।

শেয়ার করুন