Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই বোনের। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হল- ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।

Manual8 Ad Code

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।

শেয়ার করুন