Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কাইয়ুম চৌধুরীর

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমার যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কাইয়ুম চৌধুরীর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যানবাহনের ব্যবস্থাপনার কারণে দক্ষিণ সুরমা এলাকায় প্রতিনিয়ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিশনস্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট তীব্র আকার ধারণ করছে, ফলে জনভোগান্তি বাড়ছে। যানজট কমাতে টার্মিনালের ভেতরেই যানবাহন রাখতে হবে। টার্মিনালে জায়গা না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যানবাহন রাখার জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে।

Manual3 Ad Code

 

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব। শ্রমিকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদিক আহমদ এবং সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

Manual8 Ad Code

 

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী আকবর, মো. সেলিম আহমেদ, মো. ফয়সল আহমদ মাছুম, মো. খালেদ আহমেদ, মো. সাইদুর রহমান রুহেল, মো. নুরুল আমিন, মো. জাকির হোসেন, মো. জাবেদ হোসেন, মো. সোয়েব, মো. আহাদ, মো. আক্তার হোসেন টুটুল, মো. জাকারিয়া খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন