Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সন্দেহজনক হাম’ বা হামের উপসর্গ নিয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশুর মৃত্যুই হয়েছে ঢাকা বিভাগে। তবে এই একই সময়ে হামে কেউ মারা যায়নি।

Manual5 Ad Code

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৬ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা জেলার। এ ছাড়া রাজশাহীতে তিন শিশু ও খুলনায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৩ জন। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৫৯৯। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১।

Manual3 Ad Code

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৮৫। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (১২৬), রাজশাহী (১১৯), খুলনা (৭২), সিলেট (৩৩), বরিশাল (২৫), রংপুর (২০) ও ময়মনসিংহ (১৩)।

Manual7 Ad Code

শেয়ার করুন