Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাংলাদেশ পার্সেল কর্মীর লা শ উদ্ধার

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাংলাদেশ পার্সেল কর্মীর লা শ উদ্ধার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটর কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার থেকে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ভ্যানচালক রবিন মিয়া (৩৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ওই কুরিয়ার সার্ভিসের পেছনের বিল্ডিং খালিদ ভবন থেকে রুমের দরজা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual5 Ad Code

রবনি মিয়া নরসিংদী জেলার শিবপুর থানাধীন চৌঘরিয়া গ্রামের আব্দুল করিম ও আমেনা বেগমের ছেলে।

বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ম্যানেজার জাহারুল ইসলাম জানান, তিনি ভ্যানচালক হিসেবে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ারে কাজ করতেন। মঙ্গলবার তার পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে আজকের মধ্যে কিস্তির টাকা দরকার। টাকাটা দিয়ে দেন। তারপর রাতে টাকা নিয়ে সে বাসায় চলে যায়।

Manual4 Ad Code

তিনিসহ আরও ৩ কর্মী একই রুমে ভাড়া থাকতেন।  বুধবার সকাল ৮টার দিকে অন্য কর্মীরা যার যার কাজ করতে রুম থেকে বের হয়ে যান। তাকে কাজে যাওয়ার কথা বললে তিনি না করে জানান, শরীর ভালো নেই। পরে কাজে যাবো। বিষয়টি জেনে ম্যানেরজার তাকে আনতে অন্যে এক কর্মীকে পাঠালেও শরীর ভালো নেই বলে তিনি আর অফিসে যান নি।

Manual8 Ad Code

আরও পরে তার  রুমমেট আবির হাসান (২২) নামে একজন নিজ প্রয়োজনে ১২টার দিকে রুমে গেলে দেখতে পান ভিতর থেকে দরজা লাগানো অনেক ডাকাডাকির পরে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল উপস্থিত হয়ে স্থানীয়দের উপস্থিতিতে রুমের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাশ উদ্ধারকারী টিমের সদস্য কোতায়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির এএসআই সুলেমান। তিনি জানান, রবিন মিয়ার পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। লাশ মর্গে আছে।

Manual5 Ad Code

শেয়ার করুন