Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাউছারের দৌড়, অতঃপর

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাউছারের দৌড়, অতঃপর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন কাউছার। তবে শেষ রক্ষা হয়নি। তাকে বিদেশী মদসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি জানিয়েছে সিলেট র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার সালুকাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

মো. কাউছার (২০) বিশ্বম্ভরপুর থানার দুধপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, কাউছারসহ কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় মাদক কেনাবেঁচার জন্য জড়ো হয়েছে- এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালিয়েছিলেন। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ২৪১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

Manual4 Ad Code

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কাউছারকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন