Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ দিনে তিন শিশু মারা গেছে। সবশেষ শুক্রবার সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশু বিশ্বজিতের বয়স মাত্র ৭ মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। যাদের প্রত্যেকের বয়স এক বছরেরও কম। এরআগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু ও ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

Manual8 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১জন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন