Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০২:১৮ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ০২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। তবে তার সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পিছিয়েছে সিলেট আসার তারিখ।

পূর্বের সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সিলেট আসার কথা ছিলো প্রধানমন্ত্রীর। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, ২ মে সিলেট আসবেন তিনি।

শনিবার সিলেট সফরে এসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

খন্দকার মুক্তাদীর জানিয়েছেন, সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন।

Manual6 Ad Code

ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

এরআগে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়িছিলেন প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট আসবেন।

Manual8 Ad Code

এরআগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্র্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।

Manual7 Ad Code

শেয়ার করুন