Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধ র্ষ ণ সিলেট র‌্যাবের কব্জায় রাসেল

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ের প্রলোভনে ধ র্ষ ণ সিলেট র‌্যাবের কব্জায় রাসেল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

ধর্ষণ মামলার একমাত্র আসামী রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল কাশিনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ তাকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

রাসেল ওই এলাকার জাহের মিয়ার ছেলে।

 

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ডিএমপি ঢাকার মুগদা থানাধীন মান্ডা ছাতা মসজিদ এলাকার বাসিন্দা। প্রায় দুই বছর পূর্বে ঢাকার পিজি হাসপাতালে বিবাদী মো. রাসেল মিয়ার সাথে ভিকটিমের পরিচয় হয় এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই সুবাদে বিবাদী প্রায় সময় ভিকটিমের সাথে দেখা করত এবং তাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। এই প্রেমের সম্পর্কের জের ধরে গত ২৫ সালের ২২  ডিসেম্বর বিবাদী বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভিকটিমের বাসায় গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ডিএমপি, ঢাকার মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

 

Manual2 Ad Code

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

শেয়ার করুন