Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সনাক্ত ২৬৩ ছি ন তা ই কা রী, পুলিশের সাঁড়াশি অভিযানে

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে সনাক্ত ২৬৩ ছি ন তা ই কা রী, পুলিশের সাঁড়াশি অভিযানে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সিলেট মহানগরীতে সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জনজীবনে সৃষ্ট চরম আতঙ্ক এখনো কাটেনি। পুলিশ সক্রিয়। তারা প্রায় প্রতিদিনই ছিনতাইকারীদের আটক বা গ্রেপ্তার করছে। ইতিমধ্যে ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীকে সনাক্তের পর তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে তারা। এতে সাফল্যও আসছে। তবে সাধারণ মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।

সিলেট মহানগর পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গোয়েন্দা তৎপরতা, বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় জমা হওয়া অভিযোগ, আটক বা গ্রেপ্তারকৃতদের অপরাধ ইতিহাস পর্যালোচনা এবং সাধারণ মানুষের দেওয়া তথ্য যাচাইয়ের ভিত্তিতে সিলেট মহানগর এলাকায় মোট ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীকে সনাক্ত করেছে পুলিশ। তাদের আটক বা গ্রেপ্তারে অভিযান চলছে।

সনাক্তকৃতদের মধ্যে গত ১১ এপ্রিল পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্যান্যদেরও আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন থানাপুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

Manual8 Ad Code

সূত্রটি আরও জানায়, সিলেট মহানগর এলাকায় চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে অনেক অপরাধীই নগর ছেড়ে চলে যায় আশপাশের উপজেলাগুলোতে। মূলত, তারা ছিনতাইয়ের জন্যই ওসব এলাকা থেকে মহানগরীতে প্রবেশ করে। ২৬৩ জনের মধ্যে এদের সংখ্যা ৩২। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে।

পেশাদার এবং প্রশিক্ষিত ছিনতাইকারীদের পাশাপাশি এ লাইনে নতুন আসাদের তালিকাও করেছে পুলিশ।

 

বিষয়টি নিয়ে আলাপকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুর আলম বলেন, জিনিয়া অ্যাপসহ বিভিন্ন সূত্র মারফত আমরা পেশাদার ছিনতাইকারীদের সনাক্ত করেছি এবং এখন তাদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। আমরা তাদের অনেককেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।

তিনি আরও জানান, যারা চুরি বা ছিনতাই করে নগর ছেড়ে চলে যায় তাদের বিষয়েও আমরা সচেতনভাবে কাজ করছি। তাদের অবস্থান সনাক্ত হওয়ার সাথে সাথে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনো ছিনতাইকারী পরিচয় গোপন করে ঘুরে বেড়াচ্ছে- এমনটা কিন্তু না। আমরা কাজ করছি।

 

Manual2 Ad Code

তিনি এ ব্যাপারে নগরবাসীর সচেতনেতা ও সহযোগীতা চেয়েছেন।

 

উল্লেখ্য, নগরীর সবচেয়ে অভিজাত ও নিরাপদ এলাকা হিসাবে পরিচিত হাউজিং এস্টেটে গত ২৪ ফেব্রæয়ারি প্রকাশ্য দিবালোকে এক মহিলার অটোরিকশা থামিয়ে তিনটি মোটরসাইকেলে এসে ৬ ছিনতাইকারী তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর আবার নগরীর সাগরদিঘীরপাড় এলাকায়ও দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হন এক মহিলা। নগরজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। সোচ্চার হয়ে উঠেন সিলেটের দুই মন্ত্রীও। এরপর পুলিশ পেশাদার ছিনতাইকারীদের তালিকা তৈরি করে মাঠে নামে। চলে সাঁড়াশি অভিযান। কিন্তু এরমধ্যেই আবার ৪ এপ্রিল নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শাহী ঈদগাহ যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন কলেজ শিক্ষক ওহি  আলম রেজা।

Manual8 Ad Code

 

এ খবর ছড়িয়ে পড়লে সিলেটবাসীকে আবার ছিনতাই আতঙ্ক পেয়ে বসে।

শেয়ার করুন