Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

ক্রুড তেল সংকটের অভাবে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

 

Manual8 Ad Code

ফলে ১৬ ধরনের তেল উৎপাদনে চরম ঝুঁকিতে পড়ল দেশ। রোবাবার বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে।

কর্মকর্তাদের তথ্যমতে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুত ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

Manual2 Ad Code

ইস্টার্ন রিফাইনারি (ইআরএল) সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে।

 

 

Manual7 Ad Code

তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল। গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে এসেছে।

Manual3 Ad Code

শেয়ার করুন