Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‌্যাবের কব্জায় আলমগীর

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ০৮:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ০৮:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‌্যাবের কব্জায় আলমগীর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

প্রেমিকের সাথে বেড়াতে গিয়েছিলেন তরুণী। কিন্তু সেখানে তিন ব্যক্তি প্রেমিককে ভয় দেখালে তিনি দ্রুত পালিয়ে যান। এই সুযোগে প্রেমিকাকে রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে ওই তিন ব্যক্তি। তাদের  একজন আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual3 Ad Code

বুধবার (১৫ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রাত সোয়া ১টার দিকে (মঙ্গলবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নূরপুর ইউনিয়নের পূরাসন্ধ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

 

আলমগীর হোসেন (২৭) শায়েস্তাগঞ্জ থানার পূরাসন্ধা এলাকার জলাই মিয়ার ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, গত ৬ এপ্রিল রাতে গণধর্ষণের ঘটনা ঘটলেও তুরুণী চিকিৎসাধীন থাকায় অভিযোগ দিতে কিছুটা দেরী হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি নিজে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ৮) দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আলমগীরকে গ্রেপ্তারে সক্ষম হয়।

Manual6 Ad Code

পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

 

শেয়ার করুন