Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তাদের আন্দোলনে পাশে থাকবে তার দল।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।’

তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন