Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গ নিয়ে শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসাধীন

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গ নিয়ে  শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসাধীন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। আর সবমিলিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ১০৮ জন। হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ৫ শিশু।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, ১০ জন করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন